শরণার্থী বিষয়ে কঠোর ট্রাম্প, আজই সই করবেন বিলে

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ , ১০:২৫ এএম


শরণার্থী বিষয়ে কঠোর ট্রাম্প, আজই সই করবেন বিলে

অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজই সই করবেন এ বিষয়ক আদেশ। মার্কিন কংগ্রেসের এক মুখপাত্র জানান, ভিসা ও শরণার্থী বিষয়ে বুধবার ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার ট্রাম্পের প্রেস সচিব সিন স্পাইসার জানান, প্রথম থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। সেটি হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকিস্বরূপ অবৈধ অভিবাসীদের ওপর নজর দিতে সংস্থাগুলোকে কাজ করতে হবে।

সে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পও নিজের টুইটারে জানিয়েছেন, দেশের নিরাপত্তার বিষয়ে বড় পরিকল্পণা হতে যাচ্ছে। আর আমরা অবশ্যই দেয়াল তৈরি করবো। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ও এমন আভাস দিয়েছিলেন ট্রাম্প।

এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন।

শরণার্থীদের বিষয়েও কড়াকড়ি আরোপ করতে পারেন ট্রাম্প। এমনটাই ধারণা করা হচ্ছে। তার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তৈরি করা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে সে সময় জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তীতে সে বিষয়ে নমনীয়তা প্রদর্শন করেন তিনি।

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission